1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় রাত্রিকালীন ডিউটিতে থাকাবস্থায় গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় রাত্রিকালীন ডিউটিতে থাকাবস্থায় গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় ডিউটিরত অবস্থায় ফারুক হোসেন (৩৮) নামের এক গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাজীমহল্যা গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে ও সখিপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এলাকাবাসী জানায়, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই নির্বাচনী সহিংসতার জেরে বর্তমান জনপ্রতিনিধিদের সমর্থকদের সন্ত্রাসী হামলার শিকার হন গ্রাম পুলিশ ফারুক। সেখান থেকেই শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাছাড়া নির্বাচন কেন্দ্রিক প্রতিহিংসার জেরে গ্রাম পুলিশ হওয়া স্বত্বেও ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি ফারুককে দিয়ে ইউনিয়ন পরিষদ ঝাড়– দেয়ানো থেকে শুরু করে কাজের লোকের মতো ব্যবহার করে আসছিল। অসুস্থ থাকায় রাত্রিকালীন ডিউটিতে ফারুকের সাথে ইউনিয়ন পরিষদে তার স্ত্রীও থাকতো। সোমবার সন্ধ্যায় সস্ত্রীক বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে রাত্রিকালীন ডিউটিতে যায় ফারুক। সকালে তার স্ত্রীর চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ফারুককে মৃত অবস্থায় দেখতে পান। পরে দেবহাটা থানায় খবর দেয়া হলে পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে মরদেহ উদ্ধারের পরপরই ময়নাতদন্ত ছাড়াই একটি মহল ফারুকের অস্বাভাবিক মৃত্যুকে ‘ব্রেইন স্ট্রোক’ বলে চালিয়ে দিতে নানা অপচেষ্টা শুরু করে বলে একাধিক সূত্রে জানা গেছে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে সেমোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd