1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় শহরের কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির সদস্য সচিবও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল হক, সদস্য সচিব এবাদুল হক, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স. ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান কবির, দেবহাটা উপজেলা বিএনপির মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ এ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্র, জাতীয়তা আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট এবি এম সেলিম,। এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. সোহরাব হোসেন, শহর সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল, সাইফুল্লাহ আল কাফিসহ, আবুল হাসান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এসময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। ১০ ডিসেম্বরে দেশে গণতন্ত্রকামী জনতা রাজপথে নেমে আসবে। এই সরকারকে বিদায় নিতে হবে। দেশের যেখানে জনসমাবেশ হচ্ছে সেখানে জনতার ঢল দেখে আওয়ামী সরকার দিশেহারা। তারা আন্দোলনকে দমাতে বেগম খালেদা জিয়াকে জেল খানায় দেওয়ার ভয় দেখাচ্ছে। বক্তারা বলেন, বিএনপির পিঠ দেয়ালে ঠেকেছে। আর বসে থাকার সময় নেই। গনতন্ত্র রক্ষায় এই সরকারকে বিদায় নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd