1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২১১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ নভেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ রোকনুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু, উপজেলা প্রযুক্তি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ সাইফুল ইসলাম, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গায়েন, উপজেলা ব্যান বাইস অফিসার নাসিম শাহাদাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী ,একটি বাড়ি একটি খামার সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন প্রমূখ। আগামী ৯ নভেম্বর সকাল ৯ টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশের সেবামূলক কার্যক্রম সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠত হবে। মেলায় চারটি ক্যাটাগরিতে প্রায় ২৫ টি স্টল থাকবে, সরকারের ভূমি সেবা, তথ্য সেবা, আয়কর রিটার্ন দাখিল, থানায় ডিজিটাল অনলাইনে সাধারণ ডায়েরি চাকরি সহ সকল অফিস আদালতে তথ্যপ্রযুক্তির আবাদ ব্যবহার এবং সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ডিজিটাল ব্যবহারের সার্বিক বিষয়ে মেলায় তুলে ধরা হবে। এছাড়া স্থানীয় স্কুল কলেজ মাদ্রাসা ও ব্যক্তি উদ্যোগে উদ্ভাবনী বিষয়গুলি মেলায় স্থান পাবে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এনজিও সাংবাদিক শিক্ষক উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd