সাতক্ষীরায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অন্যান্য

সদর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার আলিপুর চেকপোস্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকালে আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ। আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের বিভিন্ন দিকও এ সময় স্মরণ করা হয়।
একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনার পর উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এই সময় আলিপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *