1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন পাইকগাছার দুই কৃতি সন্তান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন পাইকগাছার দুই কৃতি সন্তান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৪২ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পৌর প্রতিনিধি পাইকগাছা: পাইকগাছার দুই কৃতি সন্তান যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্ত দুই কর্মকর্তার্ হলেন ড. সাবিনা ইয়াসমিন মালা ও ড. শেখ মনিরুজ্জামান। ২ নভেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-১ অধিশাখার উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। দুই উর্দ্ধতন কর্মকর্তার মধ্যে ড. সাবিনা ইয়াসমিন মালা তৎকালীন গদাইপুর ও বর্তমান পৌরসভার সরল গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহতাব উদ্দীন মনি মিয়া ও মরহুমা সালমা বেগম’র মেয়ে। বর্তমানে তিনি খাদ্য মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে তিনি দুই বার জনপ্রশাসন পদক, মহাকবি মাইকেল মধুসূদন পদক ও দখিনা পদক সহ একাধিক সম্মাননা লাভ করেছেন। অপরদিকে ড. শেখ মনিরুজ্জামান পৌরসভার বাতিখালী গ্রামের প্রয়াত সহকারী অধ্যাপক শেখ সানা উল্লাহ ও রাবেয়া বেগম’র ছেলে। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে এলাকার পদোন্নতি প্রাপ্ত দুই যুগ্ম সচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd