1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিদেশে পাঠানোর নামআত্নসাৎ করে করা টাকা প্রতারকের কাছ থেকে উদ্ধার করে ফেরত দিল সাতক্ষীরা জেলা পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিদেশে পাঠানোর নামআত্নসাৎ করে করা টাকা প্রতারকের কাছ থেকে উদ্ধার করে ফেরত দিল সাতক্ষীরা জেলা পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিদেশে পাঠানোর নাম করে আতœসাৎ করা ১ লাখ টাকা এক প্রতারকের কাছ থেকে উদ্ধার করে নিজ মালিকের কাছে ফেরত দিল সাতক্ষীরা জেলা পুলিশ। রবিবার বিকালে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পুলিশ সুপার কার্যালয়ে উক্ত টাকার মালিক আবুল হোসেনের কাছে হস্তান্তর করেন। এরআগে ভুক্তভোগী আবুল হোসেনের সন্তানকে বিদেশ পাঠানোর নামে প্রতারক দেলোয়ার হোসেন গং তার কাছ মোট তিন লাখ ৬০ হাজার টাকা গ্রহন করেছে মর্মে পুলিশ সুপার কবরাবর অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তি পুলিশ ওই প্রতারকের কাছ থেকে উক্ত টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে তার কাছে ফেরত দেন।
জানা যায়, প্রতারকচক্রের হোতা দেলোয়ার হোসেনসহ তার সহযোগীরা পাটকেলঘাটা থানার ছোট কাশিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মিন্টু শেখকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখালে তিনি (আবুল হোসেন) তার নিজ বসত বাড়ি বন্ধক রেখে তিন লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন। এরপর বসতবাড়ি হারিয়ে আবুল হোসেন এক পর্যায়ে তার বাড়ির পাশে নিজ গোয়াল ঘরে বসবাস শুরু করেন। পরে তিনি বুঝতে তিনি প্রতরনার শিকার হয়েছেন। একপর্যায়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেনের কাছে বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার জন্য পাঠান। এরপর তিনি বিষয়টির সত্যতার পাওয়ার পর উক্ত প্রতারক দেলোয়া হোসেনের কাছ ৩ লাখ ৬০ হাজার টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে পুলিশ সুপারের কাছে দেন। পুলিশ সুপার উক্ত টাকা আবুল হোসেনের কাছে হস্তারন্তর করেন।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানেন, অবশিষ্ট টাকা উদ্ধারে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd