1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রেমের টানে এবার মিশরীয় তরুণী নোয়াখালীতে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রেমের টানে এবার মিশরীয় তরুণী নোয়াখালীতে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশি তরুণ-তরুণীদের প্রেমের টানে সাত-সমুদ্র তের নদী পাড়ি দিয়ে নিজ দেশ ছেড়ে চলে আসছেন ভিনদেশি তরুণ-তরুণীরা। একজন, দুইজন নয় বরং চলতি বছরে মোট ১০ জন বিদেশি প্রেমিক-প্রেমিকা বাংলাদেশে এসেছেন।

তন্মধ্যে ৭ জন তরুণী ও ৩ জন তরুণ।তাদের প্রত্যেকে আমাদের দেশের চেয়ে উন্নত দেশের নাগরিক। এমনকি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের এক প্রেমিক পুরুষ প্রেমের টানে সম্প্রতি গাজীপুরে এসে বিয়ে করেন।

এছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি ঝড় তুলেছে বেলারুশের মেয়ে ও লক্ষ্মীপুরর ছেলে হাবিব-নাতালিয়ার প্রেম কাহিনী।এবার নোয়াখালীতেও প্রেমের টানে আসলেন মিশরীয় সুন্দরী নারী দালিয়া(২১)।জানা যায়, নোয়াখালীর সেনবাগ উপজেলা নবীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোবিন্দপুরের চান মিয়া হাজি বাড়ী গোলাম সারোয়ারের বাবুর(২৮) প্রেমের টানে মিশর থেকে দালিয়া নামের ওই সুন্দরী নারী গতকাল সন্ধ্যায় নোয়াখালীতে আসছেন।প্রেমিক গোলাম সারোয়ার বাবু মিশরে দালিয়াদের বাসায় পাশেই কাজ করতো। চোখাচোখি একপর্যায়ে প্রেম পরে বিয়ে করেন এই দম্পতি।

বিয়ের দুই বছর পর মিশর থেকে এই সুন্দরী নারী আসছেন বলে জানান বাবুর পরিবারের সদস্যরা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মিশরীয় ওই সুন্দরী নারীকে দেখার জন্য এলাকাবাসী ভিড় করছেন বাবুদের বাড়িতে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd