পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী বৃদ্ধার মাথা ফাটিয়ে দেয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাতীয় ফিচার সারাদেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পুর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনায় জহুরা বিবি (৬০) নামে প্রতিবন্ধী বৃদ্ধাকে লোহার রড,ও লাঠিপেটা করে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী নিজেই।
অভিযোগে জানা যায়,গত ৮ আগষ্ট দুপুর দেড়টার দিকে স্থানীয় প্রতিবেশী জালাল সরদারের পুকুরে গোছল করতে যান জহুরা বেগম। সেখানে তাকে দেখে আতিয়ার সরদারের ছেলে রণি সরদার (২২),খোদাবক্স সরদারের ছেলে আতিয়ার সরদার(৪৫) ও কালাম সরদার (৫০) তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় প্রতিবন্ধী বৃদ্ধার কাছে থাকা ক্রেচ কেড়ে নিয়ে মাথায় আঘাত করে। এলোপাতাড়ি লাঠিপেটা করে। যাতে তার মাথার তালু ফেটে যায়। শরীরের বিভিন্ন অংঙ্গে আঘাত প্রাপ্ত হন। এসময় পরিবারের লোকেরা তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ী ফিরে তিনি বাদী হয়ে উল্লেখিত প্রতিপক্ষদের নামে থানায় অভিযোগ করেন । এ বিয়য়ে প্রতিপক্ষ আতিয়ার সরদার জানান, আমাকে ঐ মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন কি বলে আমার স্বামীর সাথে কথা বলতে দেখলে জুতাপেটা করা হবে। ু কথা জানতে যায় বাড়ীর মহিলারা। সেখানে মহিলারা এ ঘটনা ঘটায়। আমি কিছু জানিনা। উল্লেখ্য জহুরা বেগম ১৫ বছর আগে তার ডান পা হাটু থেকে কেটে ফেলে প্রতিবন্ধী জীবন যাপন করছেন।পাইকগাছা থানা অফিসার ইনচার্জ আওয়াল কবীর জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *