1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ, আটক-৩ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ, আটক-৩

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরার তিনটি উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাতে নকল ব্যান্ড রোলযুক্ত এসব বিড়ি জব্দ করা হয় দেবহাটা উপজেলার পারুলিয়া, কালিগঞ্জ উপজেলার উজিরপুর ও সদর উপজেলার তুজুলপুর এলাকা থেকে। এ সময় আটক করা হয় তিন জনকে।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার পারুলিয়া ব্রিজ সংলগ্ন গৌতম স্টোর্সের মালিক গৌতম, কালিগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার ইসরাইল স্টোর্সের মালিক ইসরাইল ও সদর উপজেলার তুজুলপুর গ্রামের আফসার আলী সরদার।

পুলিশ জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের এস.আই আরিফের নেতৃত্বে দেবহাটা উপজেলার পারুলিয়া ব্রিজ সংলগ্ন গৌতম স্টোর্সে ও কালিগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় ইসরাইল স্টোর্সে অভিযান চালিয়ে ১০ টি বস্তায় মোট সাড়ে ৩ লাখ শলাকা মনি বিড়ি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় গৌতম ও ইসরাইলকে।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক বাবলুর রহমান জানান, ডিবি পুলিশের অভিযানে দুটি স্থান থেকে ১০ টি বস্তায় সাড়ে ৩ লাখ শলাকা নকলব্যান্ড যুক্ত বিড়িসহ দুই জনকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের এসআই সানাউল্লাহ নেত্বত্বে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর এলাকা থেকে আফসার আলী সরদার নামে এক ব্যক্তিকে দুটি বস্তায় ৩ হাজার ৭৬০ প্যাকেট নকল ব্যান্ডযুক্ত সুন্দর বিড়িসহ আটক করেন। এ ঘটনায় র‌্যাবের এসআই সানাউল্লাহ বাদী হয়ে সদর থানায় আটক আফসার আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd