1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জেলা শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জেলা শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বিকাশ দাশ, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়কমো. দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. জোহর আলী, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. জাহিদ খান, ভিআইপি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, নারকেলতলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো. আজিজুল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. মাসুম বিল্লাহ, মো. কবিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাস্তবক অর্পণ করা হয় এবং আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় জেলা, সদর ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd