1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমের রাষ্ট্রীয় মর্যদায় দাফন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সুশীলগাথী গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বুধবার সকাল ৮ টা দিকে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান অসংখ্য আত্নীয় স্বজন রেখে পরকালে পাড়ি জমান। এদিকে বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমের শেষ বিদায়ের পূর্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৃক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আব্দুল হক, নুরুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুর রশিদ, কাজী ইদ্রিস আলী প্রমুখ।
এদিকে দেবহাটা থানার এসআই অশোক চন্দ্র তালুকদার ও সাতক্ষীরা পুলিশ লাইন্সের এসআই (এবি) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল গার্ডঅব অনার প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমকে দাফন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd