1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ জুলফিকার আলী (৪৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী বৈকারী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জুলফিকার ওই উপজেলার খলিলনগর গ্রামের মৃত সলেমান মোল্লার ছেলে। বিজিবির দাবি, জুলফিকার স্বর্ণ চোরাচালানে যুক্ত। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ৯৯ লাখ ৭৬ হাজার টাকা।
বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদে একটি টহল দল সীমান্ত পিলার ৭/৪৯-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ জুলফিকার আলীকে আটক করতে সক্ষম হয়। স্বর্ণের বারের মূল্য ৯৯ লাখ ৭৬ হাজার টাকা।
সাতক্ষীরা বিজিবির-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আটককৃত জুলফিকারকে সাতক্ষীরা সদর থানায় এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd