1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলায় ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা সদর উপজেলায় ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ জুলাই) ১২টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১শ’ ৮৮টি পরিবারের মাঝে ১৮৩ বান ঢেউটিন ও ৮টি প্রতিষ্ঠানের মাাঝে ১৭ বান ঢেউটিন বিতরণ করা হবে। বিনামূল্যে মোট ২০০ বান ঢেউটিন এবং গৃহ-নির্মাণ বাবদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হবে। এসময় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd