জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

অন্যান্য

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর উদ্যোগে এবং কেএনএইচ ও বিএম জেড জার্মানির সহযোগিতায় উপকূলীয় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিশুদের অংশগ্রহণ, নেতৃত্ব ও কার্যক্রম পর্যালোচনা এবং শিশুদের উত্থাপিত দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। জেলা মহিলা বিষয়ক উপপরিচালক ভারপ্রাপ্ত নাজমুন নাহার, জেলা সমাজসেবা উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী, এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিশু ফোরামের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্যরা তাদের বিভিন্ন কার্যক্রম ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, আশাশুনি ও শ্যামনগর উপজেলার চারটি বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন কর্নার স্থাপন করে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, শিশুদের নেতৃত্ব ও সচেতনতা বিষয়ে কাজ করা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *