নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জ ফিচার সাতক্ষীরা-জেলা

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট (শনিবার) সকাল সাড়ে নয় টায় অনুষ্ঠিত হয় এ পাঠ প্রতিযোগিতা।
আলাদা তিনটি বিষয়ের উপর আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর ৭১ জন শিক্ষার্থী । অভাবনীয় এ উপস্থিতিতে (৫ম-৭ম) শ্রেণী কাজী নজরুল ইসলামের জীবনী বিষয়ক রচনায় ৩৭ জন নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি ক্লাস রুমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের দ্বিতীয় তলার হল রুমে হজরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর শিক্ষা বিস্তার বিষয়ক রচনায় (৮ম-১০ম) শ্রেণীর ২৫ জন ও (একাদশ-দ্বাদশ) শ্রেণীর জুলাইয়ের চেতনা বিষয়ক রচনায় ৯ জন অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন আহছানিয়া পাবলিক লাইব্রেরির অডিটর শিক্ষক মশিউজ্জামান, সম্পাদক আলহাজ্ব আবুল ফজল, সহ-সভাপতি মোঃ খাইরুল হাসান, কোষাধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষক মোঃ আনোয়ারুল হক, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক মাহমুদুন্নবী খান, শিক্ষক আব্দুস সাত্তার, নলতা মাদ্রাসার স্টাফ শাহরিয়ার, আহছানিয়া মিশনের স্টাফ মিজানুর ও ইদ্রীস আলী প্রমূখ। পরীক্ষা শেষে আহছানিয়া পাবলিক লাইব্রেরী সম্পাদক আলহাজ্ব আবুল ফজল বলেন, ১৯৮১ সালে লাইব্রেরী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে এমন কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রতিবছর বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি পাঠ প্রতিযোগিতার আয়োজন করে থাকি। প্রতিযোগিতার বিষয় আগে থেকে জানানো হয়ে থাকে। পরে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *