সাতক্ষীরার ঘোনায় মহিলা জামায়াতের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

আবুল হোসেন সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ৪ নং ঘোনা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২১ জুন রবিবার বিকাল ৫ টায় ঘোনা ইউনিয়ন পরিষদের পাশে ৩ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
৪নং ঘোনা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোক্তারুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন ।
​প্রধান অতিথি মাওলানা মোশাররফ হোসেন বলেন, বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অর্থনৈতিক মুক্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেলাই মেশিনগুলো যেন শুধু ঘরে পড়ে না থাকে, বরং সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবার যেন স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা করতে হবে। নারীরা এগিয়ে গেলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমির মোঃ মোসলেম আলী।
​সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা। তারা জানান, এই সহায়তার ফলে তারা ঘরে বসেই উপার্জনের পথ খুঁজে পাবেন এবং তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবে। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ৩ জন উপকারভোগী নারীর প্রত্যেকের হাতে ১টি করে সেলাই মেশিন হস্তান্তর করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *