1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৭ জনের মৃত্যুতে আনন্দ ভ্রমণ রূপ নিল বিষাদে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

৭ জনের মৃত্যুতে আনন্দ ভ্রমণ রূপ নিল বিষাদে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৯৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুতে আনন্দ ভ্রমণ রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাশিরদিয়া নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ সাতজন মারা যান। মুমূর্ষু অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন— সবুজ, আরিয়ান, আলামিন, রাজু, আলামিন, আব্দুল আওয়াল, মাইক্রোবাসচালক নাসির।আহতরা হলেন— সাকি, পারভেজ, দোয়েল, মিঠুন। হতাহত সবাই সাভার এসবি নিটিং লিমিটিডের কর্মকর্তা-কর্মচারী।
পুলিশ জানায়, সাভারের এসবি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে সিলেট ভ্রমণে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন ও হাসপাতালের চিকিৎসাধীন আরও একজন মারা যায়। গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত আলামিনের স্বজন আসিফ বলেন, আমার নিহত বড় ভাই সাভার থেকে সহকর্মীদের সঙ্গে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। রাতেও ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এখন ভাই আর নেই। সাভার এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মীর সিহাব উদ্দিন জাকির বলেন, হতাহতরা সবাই এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী। তারা ঘুরতে সিলেট যাচ্ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd