1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড। বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের মাঝামাঝি শুরু হবে। আর পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে মধ্য ফেব্রুয়ারিতে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী হবে। পরীক্ষার সম্ভাব্য সময় ২০২৪ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। তপন কুমার সরকার জানান, এসএসসি পরীক্ষার সময়সূচি জানিয়ে প্রজ্ঞাপন শিগগিরই প্রকাশিত হবে। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী বছর (২০২৪) এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd