1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
১ জুন থেকে আলো জ্বলবে পদ্মা সেতুতে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

১ জুন থেকে আলো জ্বলবে পদ্মা সেতুতে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: পদ্মা সেতুতে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আগামী ১ জুন থেকে সেতুতে পরীক্ষামূলকভাবে আলোক প্রজ্বলন করা হবে।বুধবার (২৫ মে) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মহাব্যবস্থাপক মো. জুলফিকার রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪৬ নম্বর পিলারে এই বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়।
পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা বলেন, আগামী ১ জুন সেতু কর্তৃপক্ষ পদ্মাসেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবেন।সেতুর মুন্সিগঞ্জ অংশেও বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে বলে জানান জুলফিকার রহমান।
জানা যায়, পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে।গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে কেবল টানা হয়েছে।
পদ্মা নদীর বুকে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালের ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। নির্মাণ কাজ শেষে আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd