1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
১৭ আগস্ট সিরিজ বোমা হামলা প্রতিবাদে সাতক্ষীরায় জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা প্রতিবাদে সাতক্ষীরায় জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা সদর প্রতিনিধি: ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও সারা বাংলাদেশে বি.এন.পি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল ৫টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শোকাবহ ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৭ ও ২১ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরার মাটিতে কোন জঙ্গি সন্ত্রাসীদের স্থান নেই। বিএনপি-জামাত খুনের রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতায় বিশ^াস করেনা। তারা বারবার বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংশ করতে হামলা করেছে। ১৭-ই আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা করেছিল সন্ত্রাসী জঙ্গিরা। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আবারও জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, পোৗর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, আ.হ.ম তারেক উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন আসিফ মুন্নী, মাহফুজা সুলতানা রুবি, জেলা যুব মহিলালীগ নেত্রী সাবিহা হোসেন, জেলা যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শরিফুল ইসলাম খান বাবু, সদস্য সচিব এহছান হাবিব অয়ন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, আওয়ামী লীগ নেতা মো. দিদারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd