1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হারানো মোবাইল খুঁজে দিল সাতক্ষীরা পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

হারানো মোবাইল খুঁজে দিল সাতক্ষীরা পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে সাতক্ষীরায় হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে ১০০টি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সাড়ে চারশো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা বলেন, হারানো মোবাইল ফিরে পাবো এমন প্রত্যাশা ছিল না। তবে মোবাইল করে ডেকে এনে হারানো সেই মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থা বেড়ে যাচ্ছে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ৪৫০ টি হারানো মোবাইল খুঁজে প্রকৃত মালিককে ফেরৎ দিয়েছি। এখনো যেসব মোবাইল হারানো সাধারণ ডায়েরী রয়েছে সেগুলো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এতে মোবাইল মালিকরা খুশি হয় ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd