1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হঠাৎ করে জাল টাকায় সয়লাব হয়ে পড়েছে সাতক্ষীরার বাজার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

হঠাৎ করে জাল টাকায় সয়লাব হয়ে পড়েছে সাতক্ষীরার বাজার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন ধরে সাতক্ষীরায় জাল নোট বাজারজাত করতে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র এলাকার বাইরের একটি চক্রের যোগসাজশে বিভিন্ন হাট বাজারে জাল নোট বাজারজাত করছে।
তবে এসব জাল নোট কে বা কারা দিয়ে যাচ্ছে তা বলতে পারছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে করে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও এই চক্রটির প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কয়েকদিন আগে সাতক্ষীরা বড়বাজারে মাছ বিক্রেতা শরিফুলকে একটি পাঁচশত টাকার নোট দিয়ে প্রতারণা করে যায় একজন।
মাছ বিক্রেতা শরিফুল বলেন, কয়েকদিন আগে দুইজন লোক সকালে মাছ কিনে ৫০০ টাকার নোট দেয়।তারপর আমি মাছের দাম রেখে বাকি টাকা ফেরত দেয়। খরচের সময় জাল নোটের বিষয়টি ধরা পড়ে। গতকাল রবিবার এক লোক সাতক্ষীরা রুপালী ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় দুইটি জালনোট বাহির হয়। তবে ওই লোকটি জাল নোট দুইটি পরে বদলে দেন। ওই লোক জানান, তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এসময় রুপালী ব্যাংকের ক্যাসিয়ার জানান, মনেহচ্ছে জাল টাকায় ভরে গেছে সাতক্ষীরার বাজার। গুড় পুকুরের মেলার পর থেকে প্রচুর পরিমাণে জাল নোট ধরা পড়ছে।বেশিরভাগ জাল নোট ৫০০ ও ১০০০ টাকার নোট। যার কাছে পাওয়া যাচ্ছে তাকে শাস্তির ব্যবস্থা করলে দেখা যাচ্ছে তারা প্রতারণার শিকার।এমতাবস্থায় সকলকে সাবধান হওয়ার অনুরোধ করছি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সকলকে সচেতন হওয়ার অনুরোধ করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd