1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।বুধবার (১৫ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন। বৈঠকে হজযাত্রীদের মেডিক্যাল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। কমিটি হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত সমাপ্তির সুপারিশ করে। উল্লেখ্য, আগামী ২৭ জুন থেকে সৌদি আরবে পবিত্র হজ পালনের কথা রয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। গত বছর যা ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা, যদিও পরে আরও ৫৯ হাজার টাকা ব্যয় বাড়ানো হয়েছিল। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা, যা সরকারের প্যাকেজ মূল্যের চেয়ে ১১ হাজার টাকা কম। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর (২০২২) জনপ্রতি হজের বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। এবার সেটা বেড়ে হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এতে অতিরিক্ত খরচ বেড়ে যায় ৫৭ হাজার ৭৯৭ টাকা। মিনা ও আরাফাতের সার্ভিস বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা। গত বছর যা ছিল মাত্র ৬১ হাজার ২৩৬ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ৯৯ হাজার ৩৯৫ টাকা। মিনা, আরাফা ও মুজদালিফায় উন্নতমানের বাস ও ট্রেন ভাড়া বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে ১৯ হাজার ৩৩৩ টাকা। গত বছর এটা ছিল মাত্র ৭ হাজার ২৯০ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ১২ হাজার ৪৩ টাকা। এছাড়াও জমজমের পানি, লাগেজ পরিবহন ফি, ভিসা ফি, খাওয়া খরচ ও হজ গাইড বাবদ ব্যয় বেড়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd