1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল প্রতিনিধি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল প্রতিনিধি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার আহবায়ক মো. শরিফুল ইসলাম খান বাবু’র সভাপতিত্বে ও ও যুগ্ম-আহবায়ক আয়েশা সিদ্দিকা এবং যুগ্ম আহবায়ক এহছান হাবীব অয়ন’র সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “পয়সা যদি রাজনীতির কাছে হেরে যায় তবে দলের জন্য খুবই খারাপ অবস্থা দেখা দেয়। দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করলে দল সুসংগঠিত হবে। যারা স্বাধীনতা পরবর্তী দুঃসময়ে ছাত্রলীগ করেছে তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে কাজ করে আজ এই পর্যন্ত এসেছে। স্বেচ্ছাসেবক লীগের একটি বর্ণাঢ্য ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে স্বেচ্ছাসেবক লীগ আরো সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। আগামী ২০২৪ সালের মহান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদ, ভাষা শহীদসহ যে সকল দলীয় নেতৃবৃন্দ প্রয়াত হয়েছেন সকলের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন এমপি রবি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য মো. বাবু মিয়া, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহাদাৎ হোসেন প্রমূখ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd