1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্কুলে স্মার্টফোনের ব্যবহার বন্ধের পরামর্শ জাতিসংঘের - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

স্কুলে স্মার্টফোনের ব্যবহার বন্ধের পরামর্শ জাতিসংঘের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: শ্রেণিকক্ষে ব্যাঘাত মোকাবিলা, পড়া শেখার উন্নয়ন অব্যাহত রাখা এবং সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষা করতে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করা উচিত। জাতিসংঘের একটি প্রতিবেদনে সারাবিশ্বের শিশুদের জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বলেছে, মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার শিক্ষাগত কর্মক্ষমতা হ্রাসের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্ক্রিণে অনেক বেশি তাকিয়ে থাকা শিশুদের মানসিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন নিষিদ্ধ করার আহ্বান একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সামগ্রিকভাবে ডিজিটাল প্রযুক্তি সবসময় শিক্ষার ‘মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি’র অধীন হওয়া উচিত এবং শিক্ষকদের সাথে মুখোমুখি মিথস্ক্রিয়াকে কখনই পাল্টাবে না। ইউনেস্কো নীতিনির্ধারকদের ডিজিটাল প্রযুক্তিকে অচিন্তনীয় মাত্রায় আকড়ে ধরার বিরুদ্ধে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, শেখার ফলাফল এবং অর্থনৈতিক কার্যক্ষমতার উপর প্রযুক্তির ইতিবাচক প্রভাব অতিরঞ্জিত হতে পারে এবং নতুন সবসময় ভাল হয় না। প্রতিবেদনটির উপসংহারে বলা হয়েছে, ‘সব পরিবর্তনই অগ্রগতি অর্জন করে না। শুধুমাত্র কিছু করা যেতে পারে তার মানে এই নয় যে, এটি করা উচিত।’ ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে বলেছেন, ‘ডিজিটাল বিপ্লবের অপরিমেয় সম্ভাবনা রয়েছে কিন্তু সমাজে কীভাবে এটিকে নিয়ন্ত্রিত করা উচিত তার জন্য সতর্কবার্তা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে এটিকে কীভাবে ব্যবহার করা হয় সেদিকেও একইভাবে মনোযোগ দেওয়া উচিত।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd