1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে কুমিরের আক্রমনে মৌয়ালের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সুন্দরবনে কুমিরের আক্রমনে মৌয়ালের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে মধু আহরণ করে ফেরার সময় কুমিরের আক্রমনে মোশারফ গাজী (৪৭) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ গাজী খুলনা দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার বাসিন্দা। মোশারফ গাজী ঢাংমারী এলাকার আমির আলী গাজীর ছেলে। শনিবার (৮ জুন) দুপুর ১ টার সময় পূর্ব সুন্দরবনের করমজল খাল পাড়ি দেওয়ার সময় মোশারফ গাজী কুমির হামলা করে গভীর পানির নীচে নিয়ে যায়। এর দেড় ঘন্টা পর তাকে উদ্ধার করে সক্ষম হয় বন বিভাগ ও স্থানীয়রা। কিন্তু এর আগে তার মৃত্যু হয়।
করমজল বন্যপ্রানী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সময়ে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করেন মোশারফ গাজীসহ আরো তিনজন। এরপর মধু আহরন শেষে দুপুর আনুমানিক ১টার দিকে করমজল খাল সাতার কেটে যাওয়ার সময় কুমিরের হামলার শিকার হন তিনি। এসময় সঙ্গে থাকা বাকী মৌয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে বাচাঁনো সম্ভব হয়নি। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বন বিভাগের কর্মচারীরা। তারাসহ স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা পর কুমিরের মুখ থেকে মৌয়াল মোশারফ গাজীকে উদ্ধার করাহয়।কুমিরের হামলার নিহত মৌয়ালের হাত,পা, মুখ ও শরিরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় মুলত বন বিভাগের চোখ ফাঁকি দিতে তারা নৌকা ছাড়া খাল সাতরে বনে প্রবেশ করে। মধু আহরন শেষে আবার খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমনের শিকার হন মোশারফ। খালে পানি বেশি হওয়ার কারনে হয়তো পায়ে মাটি না পাওয়ায় কুমিরের মুখ থেকে ফিরতে পারেনি মোশারফ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd