1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের হাইকোর্ট বিভাগ হতে জামিন মজ্ঞুর,তালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের হাইকোর্ট বিভাগ হতে জামিন মজ্ঞুর,তালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জামিন পাওয়ায় তালা উপজেলা ১২ টি ইউনিয়নের নেতাকর্মী সমার্থকরা প্রাণ ফিরে পেয়েছে তাদের মধ্যে আনন্দের বন্যা বইছে, তালা উপশহরে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত।
এমপি হাবিবুল ইসলাম হাবিব এর নামে পরিকল্পিত একাধিক মামলায় ৭০ বছরের সাজা প্রদান করা হয়। উক্ত মামলায় মহামান্য হাইকোট বিভাগের ১১ নং বেঞ্চ এর বিজ্ঞ মহামান্য বিচারপতিদ্বয় দীর্ঘ কয়েকদিন শুনানী শেষে
সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা-কর্মীদের জামিনের আদেশ প্রদান করেন।
তিনি এমপি থাকাকালে তালা-কলারোয়ার দৃশ্যমান উন্নয়নমূলক কার্যক্রম করায় এবং তিনি কোন জনক্ষতিকর কার্যকালাপে লিপ্ত না থাকায় নিজ সংগঠন সহ সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক গ্রহণযোগ্যতা। তিনি ষড়যন্ত্র মূলক মামলায় প্রায় ৪ বছর কারাভোগের পর জামিন মজ্ঞুরের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা (মঙ্গলবার) বিকালে তালা উপ-শহরে আনন্দ মিছিল, পথসভা, মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,তালা উপজেলা যুব দলের আহবায়ক র্মীজা আতিয়ার রহমান,যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ,তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, তালা সদর ইউনিয়ন যুব দলের আহবায়ক মোঃ আহম্মদ আলী সরদার, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, তালা থানা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিল শেষে তিনরাস্তার মোড়ে পথ সভা ও মিষ্টি বিতরণ করেন উপজেলা বিএনপি,র নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd