1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস আটক সাতক্ষীরাতে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস আটক সাতক্ষীরাতে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী মারুফ হোসেন:  ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) সালাম মুর্শেদীর ব্যক্তিগত সচিব (পিএস) ও খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি।
সোমবার বিকেল ৪টার দিকে চঞ্চল কুমার মিত্র পাসপোর্ট ও ভিসা নিয়ে ভোমরা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধান চলমান রয়েছে। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শেদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।
লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd