1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাবেক এমপি রবিসহ ১৬ জনের নামে জাকির হত্যা মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাবেক এমপি রবিসহ ১৬ জনের নামে জাকির হত্যা মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের জাকির হোসেনকে হত্যার অভিযোগে ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে আবুল কাশেম গাজী বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) সাতক্ষীরা ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর অভিযোগটি গ্রহণ করে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য শহরের মুনজিতপুরের মৃত মীর এশরাক আলীর ছেলে মীর মোস্তাক আহম্মেদ (রবি), সাতক্ষীরার সাবেক ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, গোয়েন্দা শাখার ওসি মোঃ মহিদুল ইসলাম, এসআই হাসানুর রহমান, কনস্টেবল মোঃ আনোয়ার হোসেন, ব্রক্ষ্মরাজপুরের আব্দুর রশিদ গাজীর ছেলে মনিরুজ্জামান তুহিন, জাহানাবাজের মৃত শাহামত এর ছেলে আব্দুর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে মোক্তার হোসেন, জিয়ালা গ্রামের মৃত মান্দার সানার ছেলে আব্দুস সালাম সানা, দহাকুলার মৃত তায়জেলের ছেলে মাসদ রানা ওরফে কোপা মাসুদ, ভালুকা চাদপুরের মৃত শফি বাবু চৌধুরীর ছেলে ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজান চৌধুরী, শাল্যে গ্রামের মৃত আব্দুল গফ্ফারের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঘোনার সাবে চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান মোশা ও ধুলিহর ইউনিয়নের সাবে চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।
বাদী আদালতে দাখিলকৃত অভিযোগে উল্লেখ করেছেন, বাদী ও ভিকটিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক। গত ২০২০ সালের ১ জানুয়ারি বিকাল ৫টার সময় সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা বাজারের বিপ্লবের চায়ের দোকানে ভিকটিম জাকির হোসেন তার বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলছিল।
এ সময় সকল আসামীরা পারস্পারিক সহযোগিতা ও উপস্থিতিতে ভিকটিম জাকির হোসেনকে হত্যা করার উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে ৫.৬নং আসামী ও অজ্ঞাতনামা আরো ২/৩ জন সেপাই বিপ্লবের দোকানে উপস্থিত হয়ে বাদীর ভ্রাতা জাকির হোসেনকে পিঠমোড়া দিয়ে দুই হাতে হ্যান্ড কাপ লাগাই। সেপাই আনোয়ারের গলায় থাকা মাফলার দিয়ে পা বেধে মোটা বেতের লাঠি দিয়ে নাকে মুখে, বুকে পিঠে সমস্ত শরীরে মারধর করে। তাদের কাছে থাকা আগ্নেয় অস্ত্রের বাট দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।
একপর্যায়ে তাকে অপহরণপূর্বক মোটর সাইকেলে উঠিয়ে সাতক্ষীরা অভিমুখে নিয়ে যায়। বাদী এবং স্বাক্ষীরা থানাসহ ডিবি, সিআইডি অফিসসহ বিভিন্ন জায়গায় খোজ করে কোথাও সন্ধান পাই নাই। অতঃপর গত ৩ জানুয়ারী অনুমান ৩টার সময় দামারপোতা ওয়াপদা ভেড়ির নীচে বেতনা নদীর চরে সকল আসামীদের সহযোগিতা ও প্রকাশ্য ইন্ধনে জাকির হোসেনকে হাত, পা চোখ বাধিয়া দুই রাউন্ড গুলি করে হত্যা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd