1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবিত ফিরলেন আবু হায়াত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবিত ফিরলেন আবু হায়াত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

আবু সাইদ, সাতক্ষীরা: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক জেলে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড়খালে এ ঘটনা ঘটে। আহত জেলেকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জেলের নাম আবু হায়াত ঢালী (৪৮)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে। টেংরাখালি গ্রামের বাবলু সানা জানান, নুর ইসলাম গাজী, আবু হায়াত ঢালী ও আমি বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালের মধ্যে জ্বালানি কাঠ জোগাড় করার জন্য নৌকা থেকে খালের পাশে প্রবেশ করি। হঠাৎ আবু হায়াত ঢালীর ওপর হামলা করে বাঘ। তিনি আরও বলেন, আমরা দুইজন গাছে আঘাত করে শব্দ করতে থাকি। কিছুক্ষণ পর বাঘটি আবার বনের ভেতর চলে যায়। এরপর আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রæত উপক‚লের দিকে রওনা হই। বাড়িতে ফিরেছি রাত ২টার দিকে। সকালে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও মাথার তিনটি স্থানে আঘাত লেগেছে। এ যাত্রায় বেঁচে ফিরেছি আমরা। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি অফিসার মেডিকেল রাজু ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। সত্যতা ও বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd