1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দুর্গা চরণ সরকারের ছেলে।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।
তিনি আরও জানান, আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd