1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্তে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সীমান্তে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার বটতলা শ্মশান ঘাট নামক স্থান হতে ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
ঘোনা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার গোডাউনের মোড়, ভাদ্রা বাজার ও দাঁতভাঙ্গা মোড় নামক স্থান হতে ১ লাখ ২৪ হাজার ৭৪০ টাকা মূল্যের ভারতীয় ব্যাটারি, প্রসাধনী সামগ্রী ও ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কেরাগাছি মজুমদারের খাল নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেরাগাছি পাকা রাস্তা ও কুটির বাড়ি নামক স্থান হতে ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা ও আগরবাতি আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিশেষ আভিযানে ঝাউডাঙ্গা চেক পোষ্ট হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় প্রসাধনী সামগ্রী আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে শ্মশান মাঠ দক্ষিণ ভাদিয়ালী নামক স্থান হতে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শাড়ি ও ঔষধ আটক করে।
হিজলদী বিওপির বিশেষ আভিযানে বড়ালী নামক স্থান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপি বিশেষ আভিযানে কাদপুর নামক স্থান হতে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৮৫ হাজার ৭৪০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd