1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষকদের - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষকদের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. মো. শিহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষক ও কর্মচারীবৃন্দ। সোমবার (১৯ আগস্ট) দুপুরে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক ও কর্মচারিবৃন্দের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের কাছে জমা দেন শিক্ষকরা।
শিক্ষক-কর্মচারিদের স্বাক্ষরিত সেই আবেদনপত্র সূত্রে জানা গেছে, বিগত ২০২২ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ড. মো. শিহাবুদ্দিন প্রায় কোটি টাকা অর্থ তছরূপ করেছেন।
চরম অনিয়ম-বিশৃংখলার মাধ্যমে কলেজকে দলীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে একনায়কতান্ত্রিকভাবে কলেজ পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ^বিদ্যালয়ের ১০৪জন শিক্ষার্থীর ভর্তির সোনালী সেবার সম্পূর্ণ টাকা আত্মসাত করে তাদের ভর্তি একেবারেই অনিশ্চিত করে ফেলেছে। এই অবস্থায় সাতক্ষীরা সিটি কলেজের সকল শিক্ষকবৃন্দের সমন্বয়ে জরুরি সভা আহবান করা হয়। সেখানে সর্বসম্মতভাবে অধ্যক্ষ ড. মো. শিহাবুদ্দিনের পদত্যাগ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে অধ্যক্ষ ড. মো. শিহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছেন সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থীরাও। তারা অধ্যক্ষের পতদ্যাগের সাথে-সাথে তার দুর্নীতির বিচার ও যথাযোগ্য শাস্তিরও দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd