1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন কমিটির সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন কমিটির সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, টিটিসির অধ্যক্ষ কে.এম. মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার, র‌্যাব-৬ উপ-সহকারী পরিচালক মো. রুহুল আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার মো.আ. হাই সিদ্দিক, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার হেমেন্দ্র নাথ মন্ডল ও মো. ইমরান হোসেন, কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মো. শামসুর রহমান ও জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক।
সভায় আইন প্রশিক্ষণ, মামলার তথ্য সংগ্রহ ও মনিটরিং করা, জেলার ইনোভেটিভ ধারণগুলো একত্রি করে একটি প্লাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের সকল আইসিটি ও বিজ্ঞান ল্যাব সচল রাখা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা, সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা, দক্ষ আইসিটি শিক্ষকদের সহায়তা কাজে লাগানো, আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্য জানানো, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট রাখা, ভিকটিম সাপোর্টে ঘটনা স্থলে মূভমেন্ট করার জন্য ৬ সদস্যের একটি এক্সপার্ট সাইবার টিম গঠন করা হয়েছে ও বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd