1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন ২০২৩, সীরাতুন-নবী (সা.) শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা, দুরুদ পাঠ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান শিক্ষক এস. এম আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘মানবতার মুক্তির দূত মহানবী (সা.)কে আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্ব নবীর শুভাগমন মানবজাতির জন্য রহমত স্বরূপ। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও নবীর রেখে যাওয়া হাদিস মেনে জীবন যাপন করলে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া যাবে। মহানবীর জীবনীর সব কিছু মেনে চলে শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ার পরামর্শ দেন।’ এসময় শিক্ষার্থীদের মাঝে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উম্মে হাবিবা, আবু সাঈদ, আমিনুর রহমান, শফিউল ইসলাম, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মমতাজ হোসেন, আসাদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে নবীর জীবনীর উপরে কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মুসলিম উন্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd