1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সম্মিলিত মহাজোটের ৩টি আসনে প্রার্থী ঘোষণা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সম্মিলিত মহাজোটের ৩টি আসনে প্রার্থী ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশের পাশাপাশি সাতক্ষীরার ৩টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত মহাজোট। জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের অধীনে ডাব প্রতীকে নির্বাচন করবে তারা। শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রার্থী পরিচিতি ও ঘোষণা অনুষ্ঠান শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রার্থীতার ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন। এসময় স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মীর্জা আজমের সঞ্চালনায় মহাজোটের প্রার্থীতা ঘোষণাকালে জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এড. ইয়ারুল ইসলামসহ সম্মিলিত মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে সম্মিলিত মহাজোটের প্রার্থীরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও আপীল বিভাগের আইনজীবী এড. ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা-২ (সদর) আসনে মুফতি আজিজুর রহমান, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) আসনে এড. শফিকুল ইসলাম। সাতক্ষীরা ৩ আসনের জন্য কোন প্রার্থী ঘোষণা করেনি তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd