1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

জাহাঙ্গীর সরদার: দৈনিক আজকের সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা সদর হাসপাতালে বন্ধ হয়ে গেছে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্ম। সংবাদ প্রকাশের সাথে সাথে নড়েচড়ে বসে সাতক্ষীরার সিভিল সার্জনসহ সাতক্ষীরা সদর হাসপাতাল প্রশাসন। ইতিমধ্যে হাসপাতালের অভ্যন্তরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে হাসপাতাল প্রশাসন।
সাতক্ষীরা সদর হাসপাতালে সরেজমিনে যেয়ে দেখা যায়, হাসপাতালের অভ্যন্তরে ঔষধ কোম্পানীর কোন প্রতিনিধি নেই। ইনডোর, জরুরী বিভাগ ও ওয়ার্ডে রোগীরা সেবা নিয়ে কোন ঝামেলা ছাড়াই বাড়িতে চলে যাচ্ছেন। অন্যদিনের মতো এখন আর কোন ঔষধ প্রতিনিধিরা তাদের প্রেসক্রিপশন কেড়ে নিয়ে ছবি তুলছেন না। তাছাড়া ডাক্তারের চেম্বারে কোন ঔষধ প্রতিনিধি প্রবেশ না করায় সুন্দর পরিবেশে সেবা দিচ্ছেন ডাক্তাররা।
ইনডোরের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসা রহিমা খাতুন বলেন, ‘সপ্তাহখানেক আগে যেখানে ঔষধ কোম্পানীর প্রতিনিধির জ্বালায় ডাক্তারের চেম্বার থেকে বের হওয়া যেত না সেখানে আজ দেখছি কোন ঔষধ কোম্পানীর প্রতিনিধি নেই। কেউ এসে আর প্রেসক্রিপশন টানাটানি করে ছবি তুলছেননা। হাসপাতালের এমন পরিবেশ আমরা সবসময় প্রত্যাশা করি।’
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল সংশ্লিষ্ঠ একজন বলেন, ‘দৈনিক আজকের সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পর থেকে সিভিল সার্জন ও আরএমও স্যার প্রচন্ড হার্ড লাইনে। হাসপাতালের অভ্যন্তরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রবেশ করতে নিষেধ করে দিয়েছেন। এছাড়া সুবিধা নিয়ে যারা হাসপাতালের অভ্যন্তরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রবেশে সহায়তা করবেন তাদেরকের শাস্তির আওতায় আনা হবে বলে সিভিল সার্জন স্যার ঘোষণা দিয়েছেন।’
সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. ফয়সাল আহমেদ বলেন, সংবাদ প্রকাশের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে হাসপাতালের অভ্যন্তরে কোন ঔষধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবেনা। এছাড়া সপ্তাহখানেক পর ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা আমাদের সাথে আলোচনায় বসবে। হাসপাতালের নিয়মনীতি ফলো করে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী যদি তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে সম্মত হয় তবেই হয়তো তাদের নির্দিষ্ট দিনে ও সময়ে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১২ মে দৈনিক আজকের সাতক্ষীরায় সাতক্ষীরা সদর হাসপাতাল যেন ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের নিজের বাড়ী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে সাতক্ষীরা সদর হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্মসহ নানা বিষয়ে স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd