1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সদর সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সী। শপথ বাক্য পাঠ ও দায়িত্বভার অর্পন অনুষ্ঠানে পূর্বের কমিটির সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে ও পূর্বের কমিটির সাধারণ শেখ আজাদ হোসেনের সঞ্চালনায় সদর দলিল লেখক সমিতির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এ শপথ বাক্য পাঠ ও দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ১৫ মে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি নির্বাচিত হয় দলিল লেখক শেখ মাহাবুব উল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় দলিল লেখক মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় দলিল লেখক মো. আবু হাসান, প্রচার সম্পাদক নির্বাচিত হয় দলিল লেখক মো. মোহায়মেনুল আলম মারকোচ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয় দলিল লেখক জি.এম মো. আব্দুর রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্না, দপ্তর সম্পাদক মো. মহিদুল ইসলাম, অডিটর মো. আল মাহমুদ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয় এস.এম ওমর ফারুক, মো. হাফিজুর রহমান, মোবাশেরুজ্জামান টুটুল ও আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান। সদর দলিল লেখক সমিতির আয়োজনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দিপু, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, রফিকুল ইসলাম ও আনিছুর রহমানসহ সদর দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd