1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (২৪ জুন) বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দয়িত্বগ্রহন অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদর উপজেলাবাসী যে প্রত্যাশা নিয়ে তাদেরকে উপজেলা পরিষদে পাঠিয়েছেন সেটা বাস্তবায়নে তিনি কাজ করবেন। উপজেলাকে দূর্নীতিমুক্ত, আধুনিক এবং স্মার্ট করতে সবসময় প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেন, সদর আসনকে উন্নয়ন করতে কে কোন দল করলো এটা না দেখে কাধেকাধ মিলিয়ে কাজ করা হবে। এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে উপজেলা চেয়ারম্যানসহ সকলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ বলেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একত্রে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সকল উন্নয়ন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd