1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

চাঁদাবাজদের প্রতিরোধে একে অপরের সহযোগিতা জরুরী: মেজর ইসতিয়াক ইবনে হাসান
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর ইসতিয়াক ইবনে হাসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, শহর জামায়াতে ইসলামীর আমীর জাহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে মো. নাজমুল হোসেন রনি প্রমুখ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমরান হোসেন, সোহায়েল মাহাদিন, মহিনী তাবাসসুম, ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সাদ্দাম হোসেন, আনিছুর রহমান, সাহাজদ্দীন রিফাত হোসেনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মেজর ইসতিয়াক ইবনে হাসান বলেন, সাতক্ষীরার সকল থানার কার্যক্রম শুরু হয়েছে। এলাকায় যে পরিমান অরাজকতা হচ্ছে, যারা ঘটাচ্ছেন, তাদের ডেকে বোঝাতে হবে। একে অপরকে সহযোগিতা না করলে চাঁদাবাজদের প্রতিরোধ করা সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সহযোগিতা করতে হবে। পুলিশ প্রশাসনকে অবশ্যই সহায়তা দিতে হবে। তবেই অরাজকতা বন্ধ করা সম্ভব। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd