1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর আসনের বিএনএম নেতা বুলুকে এফডিসি ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদর আসনের বিএনএম নেতা বুলুকে এফডিসি ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলু দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় এবং যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে জেলা রিটানিং কর্মকর্তা কর্তৃক নাম ঘোষণা করায় সোমবার ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাব ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার এফডিসি মার্কেটে ব্যবসায়ী প্রিয় গোপালের সত্যজিৎ ঘোষ, ওয়ার্ছী জুয়েলার্সের আব্দুল মজিদ, আল বারাকা-২ এর শহিদুল ইসলাম, আল-আমীন জুয়েলার্সের আব্দুস সাত্তার, আহসানিয়া জুয়েলার্সের সিদ্দিকুর রহমান, সিটিগোল্ড হাউসের আক্তারুল বশির অনু, তানিয়া জুয়েলার্সের রেজাউল ইসলাম, খান হোমিও হলের সিরাজুল ইসলাম খান, ব্যবসায়ী আবু হোসেন ফিরোজ, ফেরদৌস হোসেন, মাসুদ রানা, মনিরুজ্জামান মনি, আব্দুল হাই, আজমল হোসেন ও আবুল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলুকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ৩ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে মো. কামরুজ্জামান বুলুর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। সংগঠনের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বুলু নিউমার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক, এফডিসি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী। ফুলেল শুভেচ্ছার জবাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলু বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে প্রত্যেক মানুষের রয়েছে মৌলিক অধিকার। ভোটাধিকার তারমধ্যে অন্যতম। ভোটাধিকারের মাধ্যমে মানুষ তার পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারেন। গণতন্ত্রে চর্চা ও মূল্যবোধ জাগ্রত করতে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) গণমানুষের দল। কৃষক-শ্রমিক-ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে দলটি কাজ করে যাচ্ছে। এছাড়া গণতন্ত্রের বিকাশ ও মানুষের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন আনতে দলটি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। উন্নয়ন, অগ্রগতি ও শান্তিময় দেশ গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd