1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরে লাঙ্গলের পক্ষে আ.লীগ-জাপা একাট্টা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরে লাঙ্গলের পক্ষে আ.লীগ-জাপা একাট্টা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার লেখ ভিউতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর ২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, মোঃ শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মোশু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদস্য এস এম শওকত হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, গোলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ছাইফুল করিম সাবু, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল হাসান, ব্রক্ষরাজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, লাবশাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সভাপতি বিশ্বনাথ, বাঁশদাহ ইউনিয়নের ইউপি সদস্য আহসান, আলীপুর ইউনিয়নের জিয়াউল, ভোমরা ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর, বকুল, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকাত আলী, বৈকারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মহসিন কবির পিন্টু, ধুলীহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ফিংড়ী ইউনিয়ন রবিউল ইসলাম রবি প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd