1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মশিউর রহমান বাবু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মশিউর রহমান বাবু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে সাতক্ষীরা-সদর উপজেলায় জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এই দলীয় মনোনয়ন পত্রটি মশিউর রহমান বাবুর হাতে তুলে দেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মশিউর রহমান বাবু সাবেক এমপি হাবিবুর রহমান হবির সুযোগ্য পুত্র। এরই মধ্যে তিনি গণসংযোগ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা পোষ্টার লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে সদর উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। এছাড়াও মশিউর রহমান বাবুর পক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষসহ মাঠে নেমেছেন জেলা জাতীয় পার্টিসহ সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারুণ্যের গণজোয়ার ও তাঁর বিশাল কর্মীবাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় বর্তমানে তিনি শীর্ষে রয়েছেন।
এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। আমি মানুষের কল্যাণে সব সময় এগিয়ে আসবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। দলের পরিচয় বড় কথা নয়, আমরা সকলেই সাতক্ষীরা সদর উপজেলার মানুষ। আমরা সকলেই একটি পরিবারের লোকজন। তিনি আরও বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমার পিতা প্রায়ত সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। আমিও সেই পথ অনুসরন করে চলতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd