1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের সাবেক ঘোনা ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা সদরের সাবেক ঘোনা ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুন) বেলা ১২টার দিকে সাতানী শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের পরিবার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা কাজ শেষে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্য মোটরসাইকেল যোগে বাইরে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছোড়ে। তার আগে দুর্বৃত্তদের গুলি করার প্রস্তুতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশা মোটরসাইকেলের লুকিং গ্লাসে দেখতে পেয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে পড়েন। এতে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যচ্যুত হয়ে তারপায়ে লাগে। এরমধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত ডাক্তার অস্ত্রোপচার করে গুলি বের করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-এ-খুদা অপারেশন থিয়েটার পরিদর্শন করে জানান তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন। গুলির ঘটনা শুনে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম এবং সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সাতক্ষীরা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটার পরিদর্শন করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd