1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে মহাঅষ্টমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (৩ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সদরের লাবসা ইউনিয়নের মাগুরা, বল্লী ইউনিয়নের রায়পুর, ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারীয়া, শিবপুর ইউনিয়নের গোদাঘাটা পূজা মন্ডপ, বৈকারী ইউনিয়নের কাথন্ডা পূজা মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শণ করেন এবং দুর্গা মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় এমপি রবি বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দের সাথে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, ফারুক আহমেদ, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান লাল্টু, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিন, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ইনজামামুল হক ইনজাসহ দলীয় ও সনাতন ধর্মলম্বী পন্ডিত এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd