1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের প্রথম রাউন্ডের শেষ খেলায় সাতক্ষীরা সদর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ধুলিহর ইউনিয়নের জয়লাভ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের প্রথম রাউন্ডের শেষ খেলায় সাতক্ষীরা সদর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ধুলিহর ইউনিয়নের জয়লাভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের কোমরপুর ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের জাঁকজমকপূর্ণ শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের কোমরপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, মানস সোম, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম ধুলিহর ইউনিয়ন। খেলায় ২-১ গোলে সাতক্ষীরা সদর উপজেলাকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন দল জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী শাম্মু, সহকারি রেফারী ছিলেন এ.কে আজাদ কানন ও আসাদ। রবিবার দুপুর ২টার আগেই কোমরপুর ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। প্রায় ১৫ হাজার দর্শক প্রথম রাউন্ডের শেষ খেলাটি উপভোগ করেন। খেলার সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd