1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের ধুলিহর বালুইগাছায় ব্রিজ আছে রাস্তা নেই!! - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের ধুলিহর বালুইগাছায় ব্রিজ আছে রাস্তা নেই!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছায় বাঁশগাদা বিলের খালের উপর ব্রিজ আছে, কিন্তু ব্রিজের সংযোগ রাস্তা নেই। ব্রিজ সংলগ্ন সংযোগ রাস্তা নির্মাণ না করায় ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি জনগণের কোনো কাজেই আসছে না। এতে করে ব্রিজ সংলগ্ন কোনো সড়ক না থাকায় ওই পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। যেসব এলাকায় ব্রিজের অভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সেসব এলাকায় ঐ বছর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঐ কর্মসূচির অংশ হিসেবে বালুইগাছা বাশগাদা বিলের খালের উপর ওই ব্রিজটি নির্মান করা হয়।
এলাকাবাসীর জানান, প্রয়াত মেম্বার মোকসেদ আলী বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম ও নিজ উদ্যোগের কারনে ঐ ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ব্রিজ নির্মাণ করা হলেও কোনো সড়ক নির্মাণ না করায় এ ব্রিজ জনগণের কোনো কাজে আসছে না। ব্রিজের ওপর দিয়ে জনগণ চলাচল করতে পারছেন না। প্রায় ২ কিলোমিটার পথ ঘুরে ওই এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অন্যথায় কোমর পানি ডিঙ্গিয়ে ব্রিজ পার হতে হচ্ছে। ফলে এলাকার লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওয়াপদা থেকে বালুইগাছা সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা অবিলম্বে সংষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ব্রিজ নির্মাণের। রাস্তা সংস্কার বা মেরামতের কোনো বরাদ্দ না থাকায় ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি। তবে বর্ষা মৌসুম শেষ হলে রাস্তাটি সংষ্ককার করার আশ্বাস দিয়েছেন। সচেতন এলাকাবাসী অবিলম্বে উক্ত ব্রিজের সংযোগ সড়কটি নির্মান করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd