1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সদর প্রতিনিধি: দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন; জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের পৌর পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনা এবং উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার ) সকাল ৮ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় সাতক্ষীরা শহর আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলামের দারসুল কুরআন পেশ করার মাধ্যমে এ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর প্রকাশনা সম্পাদক আল রাজীব।
প্রধান অতিথি মুহাঃ আল মামুন বলেন, পথহারা দিশেহারা যুবকদের আলোর পথ দেখাতে,সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। একজন দায়ী হিসেবে ,আদর্শিক চরিত্র গঠনের মধ্য দিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে। এছাড়া তিনি একটি আদর্শ উপশাখা কিভাবে গঠন করা যায়, উপশাখা দায়িত্বশীলদের মৌলিক প্রোগ্রাম বাস্তবায়ন , পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন,বিভিন্ন দায়িত্বশীলদের সংগঠনের জন্য ত্যাগ, দায়িত্বশীলদের চরিত্র ও গুণাবলি,হিন্দু সম্প্রদায়ের মাঝে কাজ বৃদ্ধি, বন্ধু সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd