1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা শহরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার ট্রাক ও টলি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা শহরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার ট্রাক ও টলি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরজুড়ে অবৈধ ডাম্পার ট্রাক, হল্লা গাড়ি ও ট্রলিতে করে মাটি ও বালু বহনের হিড়িক পড়েছে। এতে সাতক্ষীরা পৌর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হলেও অজ্ঞাত কারণে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে ভয়ঙ্কর মরণ ফাঁদ এসব যানবাহন। সড়কে এসব যানের উপস্থিতিতে বিঘœ ঘটাচ্ছে গণমানুষসহ বৈধ যানের স্বাভাবিক চলাফেরা। সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির নির্দেশে বেদনা নদী থেকে মাটি ও বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন ইটভাটা ও শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, শহরের ঝুটিতলা মোড়, কলেজ মোড়, রেজিস্ট্রি অফিস মোড়, ফুড অফিস মোড়, কাটিয়া বাজারসহ বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করে এসব যানবাহন। শহরের বিভিন্ন স্থানে পুকুর ও বিল ভরাট করার টেন্ডার নিয়ে অবৈধ যানে করে এসব মাটি বা বালু পৌঁছে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ট্রলি চালক ও ডাম্পার ট্রাক চালকদের সাথে কথা বললে তারা বলেন, অবৈধভাবে মাটি ও বালির উত্তোলন করে বিক্রি করছে কিছু প্রভাবশালী নেতা। আমরা তাদের আন্ডারে থেকে কাজ করি। তারা আরো বলেন, আমরা জানি এসব যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ও জনসাধারণের ক্ষতি হচ্ছে, বর্ষা হলে রাস্তাঘাট কাদামাটি হয়ে যাবে এবং দূর্ঘটনা ঘটবে। তবে আমাদের কিছু করার নেই।
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার সাথে কথা বলে তিনি বলেন, আমি কারো অনুমতি দেয়নি। তারা গায়ের জোর খাটিয়ে এসব কাজ করছে। তিনি আরো বলেন, আমি বারবার বন্ধের জন্য বললেও তারা এসব কাজ করে যাচ্ছে।
সাতক্ষীরা পৌর এলাকায় এসব অবৈধ যানবাহন যাতে চলাচল না করতে পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগণ ও সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd