1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মেডিকেলের প্রায় ৬ কোটি টাকার টেন্ডারে সিন্ডিকেট - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাতক্ষীরা মেডিকেলের প্রায় ৬ কোটি টাকার টেন্ডারে সিন্ডিকেট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২১৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ কোটি ৮০ লাখ টাকার টেন্ডার সিডিউল ক্রয় করতে পারছেন না ঠিকাদাররা। সামেক হাসপাতাল কর্তপক্ষ কাউকে সিডিউল দিচ্ছেন না বলে অভিযোগ আগ্রহী এক ঠিকাদারের। এব্যাপারে গত ২৪ আগষ্ট সাতক্ষীরা পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন করেছেন ইঞ্জিনিয়ার মো. শামীম। অভিযোগে ইঞ্জিনিয়ার মো. শামীম উল্লেখ করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ের জন্য গত ৬ আগস্ট দরপত্র আহবান করা হয়। তিনি দরপত্রের সকল নিয়ম বিধি মেনে অংশ গ্রহণ করার জন্য সামেক হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর কাছে সিডিউল ক্রয় করতে যান। কিন্তু ডা. শীতল চৌধুরী তাকে সিডিউল দিতে অপরগতা প্রকাশ করেন। পুলিশ সুপারের নিকট তিনি যাতে সিডিউল ক্রয় করে দরপত্রে অংশগ্রহণ করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
খোজ নিয়ে জানা গেছে, গত ৭ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ইউডিসিএল বর্হিভূত ঔষধ, চিকিৎসা ও সল্য চিকিৎসা সরঞ্জামাদি, গজ ব্যান্ডেজ ও তুলা, লিলেন সামগ্রী, এক্স-রে ফ্লিম, ইসিজি পেপার সমূহ, আসবাবপত্র ও কিচেন সামগ্রী এবং আসবাবপত্র সরবরাহের জন্য দরপত্র আহবান করা হয়। আগামী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এসব মালামাল সরবরাহের উক্ত দরপত্রের মূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ আগস্ট ২০২৩ হতে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দরপত্র বিক্রয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১০টা হতে ১২ পর্যন্ত দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আগ্রহী ঠিকাদারের অভিযোগ পূর্ব নির্ধারিত ব্যক্তিদেরকে উক্ত কাজ পাইয়ে দেওয়ার জন্য ডা শীতল চৌধুরীর নেতৃত্বে একটি সিন্ডিকেট উক্ত দরপত্র নিয়ন্ত্রণ করছেন। এব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য বারবার রিং করা হলেও তিনি রিং রিসিভ করেন নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd